ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বাসের চাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে সড়ক অবরোধ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী বাস চাপায় নিহত হয়েছেন। গতকাল রাউজানে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে দলটি।

আজ বুধবার ভোর থেকে উত্তর চট্টগ্রামে হাটহাজারী, রাউজান, ফটিকছড়িসহ পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মানিকছড়িতে এ অবরোধ কর্মসূচি পালন করছে হেফাজতের নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর থেকেই হেফাজতের নেতাকর্মীরা হাটহাজারী মাদ্রাসার সামনে, কলেজ গেট, জাগৃতি মোড় ও বাস স্টেশন মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। তারা সড়কে কাঠের বেঞ্চ ও টায়ারে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যারিকেড দিয়েছেন। এতে পার্বত্য অঞ্চলের দুই জেলাসহ কয়েকটি উপজেলার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা নিজাম সাইয়্যিদ বলেন, মাওলানা সোহেল চৌধুরী একজন কারানির্যাতিত নেতা। তিনি শেখ হাসিনার আমলে দীর্ঘদিন গুম ছিলেন। তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। গতকাল মোটরসাইকেলযোগে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

হেফাজত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর মুমূর্ষ অবস্থায় মাওলানা সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে দলীয় নেতাকর্মীরা হাসপাতালের সামনেই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেন।

এদিকে দ্রুত সময়ের মধ্যে মূল মাওলানা সোহেল হত্যায় জড়িতদের বিচার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান হেফাজত নেতারা। প্রসঙ্গত, ঘাতক গাড়িটির চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে জানতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারিক আজিজ জানান, আমরা হেফাজত নেতাকর্মীদের সঙ্গে বসে কথা বলেছি। তারা এখন সড়ক থেকে সরে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বাসের চাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫