ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

যশোরে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০১:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

যশোরের পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে খালাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যশোর সদরের লাউখালিতে মোহাম্মদ মুজাহিদ (৭) ও তার খালাতো ভাই আপন হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়। একইদিনে সদরের চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়ায় তাওহীদ হাসান (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।

মৃত মুজাহিদ যশোর সদরের সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং রসুলপুর গ্রামের মোহাম্মদ জীবনের ছেলে মোহাম্মদ জীবন। 

মুজাহিদের খালু মফিজুর রহমান জানিয়েছেন, মুজাহিদ ও আপন দুজনই যশোর সদরের সাতমাইলে তাদের নানাবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানেই খেলার সময় অসাবধানতাবশত দুজনই পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই দিন সকালে নানাবাড়ি ইসলামপুরে পুকুরে পড়ে তাওহীদ হাসানের মৃত্যু হয়। যশোর সদরের দোগাছিয়া গ্রামের কাঁঠালতলা এলাকায় মোহাম্মদ বিপুলের ছেলে তাওহীদ। তবে তারা পাশের গ্রাম ইসলামপুরে থাকতেন।

তাওহীদের নানা তরফ আলী জানিয়েছেন, সকালে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তাওহীদ। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে দুইটি শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুজাহিদকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া শিশু আপনকে জরুরি বিভাগে ব্যবস্থাপত্র দেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, শিশু দুটির লাশ আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শিশুর লাশ হাসপাতালে আনা হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

যশোরে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

আপডেট সময় : ০১:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫