ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ভাইয়ের হাতে বোন খুন

  • Meghla
  • আপডেট সময় : ০৪:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমীন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সুজলপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার সুজলপুর গ্রামের কাশেম মোল্যার ছেলে ও শিমুল হোসেনের স্ত্রী। শারমিন আক্তার ও তার বড় ভাই খোকন পরিবারসহ সুজলপুর গ্রামের সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের স্বামী শিমুল হোসেন বলেন, কিছুদিন আগে শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন। বুধবার সকালে সেই টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সাথে শারমিনের ঝগড়া হয়। এক পর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র এনে শারমিনের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, শারমিনের গলায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত খোকন পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ভাইয়ের হাতে বোন খুন

আপডেট সময় : ০৪:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫