ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস

দেশের বিভিন্ন এলাকায় তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার সকাল থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস

আপডেট সময় : ০৫:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫