ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের আকাশে উঠেছে পবিত্র রমজানের চাঁদ, আগামীকাল থেকেই শুরু রোজা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম সভা অনুষ্ঠিত আলোচিত খলিলুর এবার বিএনপির পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নিয়ে অভিনেতার পোস্ট, শিক্ষার্থীদের সতর্কবার্তা অনবরত হাঁচিতে ভুগছেন? জেনে নিন কার্যকর সমাধান নোয়াখালীতে আ’লীগ কার্যালয়ে ছাত্রলীগ-যুবলীগের ব্যানার, আটক ৫ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে? ফুলপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের সচিবালয়ে নিজ দফতরে দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলপুরে সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

পাঁচ মাসেই হাফেজ তাহসিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। নয় বছর বয়সী তাহসিন নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হতে এই মাদরাসা ভর্তি হয়।

গতকাল সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনা পাড়ার ইমাম হোসেনের চতুর্থ এবং কনিষ্ঠ সন্তান।

তাহসিন বলেন, কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং দোয়া পেয়েছি। আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমিন আমিও দিন এবং রাতে পড়েছি। যে কারণে ৪ মাস ২৮ দিনে আমার পুরো কুরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি।

তাহসিনের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানী ও শিক্ষকদের সহযোগিতায় সে কুরাআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন আরো বড় আলেম হতে পারে সে জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে।

সম্প্রতি বিভিন্ন কোরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন নামে ছাত্র ১৪৮ দিনে কুরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই এই ছাত্র যেন একজন ভাল আলেম হতে পারে। একই সাথে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেশের আকাশে উঠেছে পবিত্র রমজানের চাঁদ, আগামীকাল থেকেই শুরু রোজা

পাঁচ মাসেই হাফেজ তাহসিন

আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪