ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় দেশের তরুন প্রজন্ম – জাকের পার্টির মহাসচিব

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে জাকের পার্টি অধির আগ্রহে অপেক্ষা করছে।

স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে আগামী সংসদ নির্বাচনকে কালো টাকার থাবা থেকে মুক্ত করতে হবে। তা করতে পারলেই জুলাই আগস্টের বিপ্লব সার্থক হবে।

বুধবার বিকালে ফরিদপুরের সদরপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জেলা জাকের পার্টি আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শামীম হায়দার বলেন, দেশের ৮৫ শতাংশই তরুন ভোটার। তারা ভোট নিয়ে নতুন করে স্বপ্ন দেখে। তাদের কোনভাবেই আশাহত করা যাবে না।

ফরিদপুর সাংগঠনিক জেলার সভাপতি আব্দুল রাজ্জাক বেপারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় দেশের তরুন প্রজন্ম – জাকের পার্টির মহাসচিব

আপডেট সময় : ০৩:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪