ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ নতুন অধ্যায় শুরু, প্রধানমন্ত্রী হয়ে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের প্রথম উপস্থিতি

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল, বদলানো হলো র‍্যাব ডিজি, এসবি ও সিআইডি প্রধান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল, বদলানো হলো র‍্যাব ডিজি, এসবি ও সিআইডি প্রধান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাসহ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে আগের প্রজ্ঞাপনে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হলেও তা বাতিল করে আগের স্থানেই রাখা হয়।

NEWS21
NEWS21

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি, সিএমপির পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে সিএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।

এসবির ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সরিয়ে মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল, বদলানো হলো র‍্যাব ডিজি, এসবি ও সিআইডি প্রধান

আপডেট সময় : ০২:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬