ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম কাল থেকে শুরু বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছয় মাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম ইরান, শিগগিরই আসতে পারে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিএনসিএফ ঝিনাইদহ জেলা শাখার নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান। ৯ দিনের মাথায় সিলেটে আবারও নারী ছিনতাইয়ের শিকার ইরানের হামলার ধাক্কা: ২৪ ঘণ্টায় ইসরাইলে হাসপাতালে ভর্তি ১৪০ জন প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বাংলাদেশ ব্যাংকের সামনে ‘একীভূত ব্যাংকের আমানতকারীদের’ ব্যানারে বিক্ষোভ এমপিদের জন্য বিএনপির দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি

১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক পলাতক বেনজীর আহমেদকে অভিযুক্ত করে দুদকের দেওয়া অভিযোগ পত্র (চার্জশিট) আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আজ রোববার এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা গেল কি-না পুলিশকে সেই সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে আগামী ৩০ মার্চ ধার্য করেছেন আদালত।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন হাফিজুল ইসলাম।

NEWS21
NEWS21

চার্জশিটে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক

বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬