ইরানের চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইসরাইলে প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) স্থানীয় সময় সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংঘাতে আহত ১৪০ জন ইসরাইলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, ১৯ জনের স্বাস্থ্য মাঝারি অবস্থায় এবং ১১৪ জনের
অবস্থা ভালো। চারজনকে উদ্বেগজনিত সমস্যার কারণে চিকিৎসা দেয়া হয়েছে এবং দুজনের চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে বা এখনও চলছে। টাইমস অব ইসরাইল বলছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংঘাত শুরুর পর মোট ১

হাজার ৬১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৮৭ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাদের অনেকে জরুরি চিকিৎসা নিচ্ছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি)
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং
আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয়ও ছিল বলে জানা যায়। হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব
আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
NEWS 21 STAFF RAFI 














