ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম কাল থেকে শুরু বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছয় মাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম ইরান, শিগগিরই আসতে পারে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিএনসিএফ ঝিনাইদহ জেলা শাখার নব গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মশিউর রহমান। ৯ দিনের মাথায় সিলেটে আবারও নারী ছিনতাইয়ের শিকার ইরানের হামলার ধাক্কা: ২৪ ঘণ্টায় ইসরাইলে হাসপাতালে ভর্তি ১৪০ জন প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বাংলাদেশ ব্যাংকের সামনে ‘একীভূত ব্যাংকের আমানতকারীদের’ ব্যানারে বিক্ষোভ এমপিদের জন্য বিএনপির দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন, আর তাকে বিদায় জানাতে মন্ত্রীদের লাইন লেগে যাবে না, এমনটা বোধহয় কল্পনা করা কঠিন। মন্ত্রী ছাড়াও বিভিন্ন সচিব আর বাহিনীর কর্মকর্তাদের লাইনও থাকে লম্বা। ফেরার সময়েও থাকে একই দৃশ্য।

এবার সেই প্রচলিত রেওয়াজ ভাঙতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে কোন কোন রাষ্ট্রীয় কর্মকর্তা উপস্থিত থাকবেন, সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৪

মার্চ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরের সময় এবং দেশে ফেরার সময় নির্ধারিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত

NEWS21
NEWS21

থাকবেন। তাদের মধ্যে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে জারি করা

২০২৪ সালের ২৮ আগস্টের একটি সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ

হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় বিপাকে ৩৫০০ বাংলাদেশি নাগরিক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

আপডেট সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬