ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ নতুন অধ্যায় শুরু, প্রধানমন্ত্রী হয়ে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের প্রথম উপস্থিতি

দুই দিনে ৩০ হাজার কমেও স্বর্ণের ভরি দাম ছাড়াল আড়াই লাখ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

দুই দিনে ৩০ হাজার কমেও স্বর্ণের ভরি দাম ছাড়াল আড়াই লাখ

একনাগাড়ে বাড়ার পর টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। শনিবার সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা। তাতে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

NEWS21
NEWS21

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। এর আগে গত শুক্রবারও এ মানের স্বর্ণের ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমে। তাতে দুই দিনে স্বর্ণের ভরিতে দাম কমেছে ৩০ হাজার ৩৮৪ টাকা। তবে দুই দফা কমার আগে গত বৃহস্পতিবার দেশে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল দুই লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের রেকর্ড।

দাম কমার বিষয়ে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে স্বর্ণের বড় দর পতন। বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি যথাক্রমে ১৪ হাজার ৯৮৮ ও ১২ হাজার ৮৮৮ টাকা। তাতে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা ও ১৮ ক্যারেটের দাম হয়েছে দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমে হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

কমেছে রুপার দামও
স্বর্ণের পাশাপাশি শনিবার রুপার দামও কমেছে। এর মধ্যে ২২ ও ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা কমেছে। তাতে ২২ ক্যারেটের রুপার ভরি হয়েছে সাত হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের দাম হয়েছে ছয় হাজার ৯৪০ টাকা। আর ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪০৮ টাকা কমে পাঁচ হাজার ৯৪৯ টাকা হয়েছে। আর সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমে হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

দুই দিনে ৩০ হাজার কমেও স্বর্ণের ভরি দাম ছাড়াল আড়াই লাখ

আপডেট সময় : ০৩:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬