ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ— জানালেন মির্জা ফখরুল নাসিক নির্বাচনে আলোচনার তুঙ্গে আড়াইহাজারের তরুণ সমাজসেবক রাকিবুল আলম রাকিব শিগগিরই সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা, জানাল ইরানি গণমাধ্যম খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি মার্চের শুরুতেই কালবৈশাখীর দাপট, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিনজন অভিনেতা আলভীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার খামেনির অবস্থান চিহ্নিত করে সিআইএ, লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাস্তি’। লীসা গাজীর পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও পরীমণি। চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আগামী সোমবার।

নির্মাতা জানিয়েছেন, রবীন্দ্রনাথের গল্পকে কেন্দ্র করে কাজ হলেও এটি হুবহু পুনর্নির্মাণ নয়। বরং নতুন সময়, সমসাময়িক ভাষা ও প্রেক্ষাপটের আলোকে গল্পটিকে পুনর্নির্মাণের চেষ্টা চলছে। ফলে দর্শকরা পাবেন পুরনো গল্পের নতুন রূপ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও গভীর মানবিক গল্প। সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ— এসব বিষয় গল্পটিকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। মূল গল্পে দুই ভাই- চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্যে দিয়ে এগিয়ে যায় কাহিনি। এক তুচ্ছ ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী খুন হন, আর আইনের হাত থেকে বাঁচতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন নিজের স্ত্রী চন্দরার ওপর। চন্দরা নির্দোষ হয়েও দায় স্বীকার করে নেন এবং মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েও নীরব থাকেন। তার এই নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ- আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ ও অবিচারের বিরুদ্ধে।

NEW21
NEW21

চলচ্চিত্রটির প্রযোজনায় যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক ও শিল্পীরা মনে করছেন, ‘শাস্তি’ সিনেমাটি শুধু একটি সাহিত্যকর্মের রূপান্তর নয়; এটি সমকালীন সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট ও মূল্যবোধের প্রশ্নকে নতুন করে ভাবতে বাধ্য করবে দর্শককে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টানা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি

আপডেট সময় : ০৩:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬