ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট দুর্ঘটনা: নারী ও শিশু নিহত

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট দুর্ঘটনায় মরিয়ম খাতুন নামে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া গোলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনই সেন্টমার্টিন পূর্ব পাড়ার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি জানান, দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা না গেলেও স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। দুর্ঘটনার পর সাগর এলাকায় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।

স্থানীয় সূত্র জানায়, সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা হওয়া স্পিড বোটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারান।

সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। চলতি বছরের এপ্রিলেও এ পথে একটি স্পিড বোট ডুবে ১৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। গত বছরের সেপ্টেম্বরে একই নৌপথে স্পিড বোট উল্টে এক নারীর মৃত্যু হয়েছিল।

NEW21
NEW21

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং নিরাপদ নৌযাত্রা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট দুর্ঘটনা: নারী ও শিশু নিহত

আপডেট সময় : ০৬:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫