ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

১৫ বলে ১ রান না তুলে ড্র হলো ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৪:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

১৫ বলে ১ রান না তুলে ড্র হলো ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল মাত্র ২৩১ রান। চোটের কারণে শক্তি হারানো শ্রীলঙ্কা দলের বিপক্ষে রোহিত শর্মা-বিরাট কোহলিদের অনায়াসে জেতার কথা ছিল। কিন্তু তা করতে পারেনি তারা। এমনকি জয়ের কাছে গিয়েও তরী ডুবিয়েছে ভারত। যদিও ম্যাচ হারতে হয়নি, শেষ পর্যন্ত ড্র হয়েছে।

টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বড় জুটি গড়তে পারেনি। তৃতীয় ওভারেই ওপেনার আবিষ্কা ফের্নান্ডোকে (১) ফেরান আর্শদিপ সিং। প্রায় দশ ওভার টিকে থাকার পর শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পড়ে। এনবার কুশল মেন্ডিসকে (১৪) ফেরান শিবম দুবে। রান পাননি সাদিরা সামারাবিক্রমাও (৮)। তবে ওপেনার পাথুম নিশাঙ্কা (৫৬) ফিফটি করেন।

এরপর শেষ দিকে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন দুনিত ভেল্লালেগে। সাত চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬৭ রান করেন তিনি। সঙ্গে ভানিন্দু হাসারাঙ্গাও (২৪) দুর্দান্ত খেলেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। তারা উদ্বোধনী জুটিতে তুলেছিল ৭৫ রান। শুভমান গিল ১৬ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের মতোই রোহিত এদিন ব্যাট চালিয়েছেন। শ্রীলঙ্কার কোনো বোলারকেই পাত্তা দেননি। ফিফটি করে সাজঘরে ফেরেন তিনি।

কোহলি ধীর গতির শুরু করেছিলেন তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৪ রান করে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার।

শ্রেয়াস আইয়ারের বদলে ওয়াশিংটন সুন্দরকে চার নম্বরে প্রমোশন দেন গৌতম গম্ভীর। তবে তা কাজে লাগেনি। ৪ বলে ৫ রান করে ফেরেন ওয়াশিংটন। পাঁচ নম্বরে নেমে আইয়ার করেছেন ২৩ রান। তাতে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত।

সেখান থেকে খেলার মোড় ঘোরানোর চেষ্টা করেন লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। ৫৭ রানের জুটি গড়েন দুজনে। রাহুল (৩১) এবং অক্ষর (৩৩) আউট হওয়ার পরেও মনে হচ্ছিল ভারত জিততে পারে। কারণ তখনও ছিলেন শিবম দুবে। শেষ দিকে রানের গতি বাড়িয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ ১৫ বলে যখন মাত্র ১ রান লাগে জয়ের জন্য, তখন বড় শট খেলতে গিয়ে আউট হন দুবে। এরপর উইকেটে এসে প্রথম বলেই ফেরেন আর্শদীপ। তাতে ড্র হয় ম্যাচ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

১৫ বলে ১ রান না তুলে ড্র হলো ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

আপডেট সময় : ০৪:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫