ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

আফগানিস্তানে সামাজিক মাধ্যমে কড়াকড়ি আরোপ করল তালেবান সরকার

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৫:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানে কিছু কিছু সামাজিক মাধ্যমের কনটেন্টের ওপর কড়াকড়ি আরোপ করেছে তালেবান সরকার। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সের (আগে টুইটার) কিছু কনটেন্ট আটকাতে ফিল্টার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্র উদ্ধৃত করে একথা জানিয়েছে বিবিসি। তবে ঠিক কোন ধরনের কনটেন্ট নিয়ে কড়াকড়ি হয়েছে তা পরিষ্কার নয়। 

কাবুলের কয়েকজন সামাজিক মাধ্যম ব্যবহারকারি জানিয়েছেন, তাদের ফেসবুকের ভিডিওগুলো আর দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রাম ব্যবহারেও সমস্যা হচ্ছে। 

এক সপ্তাহ আগে সারাদেশে দুই দিনের জন্য ইন্টারনেট এবং টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছিল তালেবান সরকার। ওই ৪৮-ঘন্টার ব্ল্যাকআউটে ব্যবসা প্রতিষ্ঠান এবং বিমান চলাচল ব্যাহত হয়। জরুরি সেবা পেতেও সমস্যা হয়। 

এরপর মঙ্গলবার থেকে দেশটির বিভিন্ন প্রদেশে সামাজিক মাধ্যম ব্যবহারে সমস্যা হচ্ছে। এ ব্যাপারে তালেবান সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থা নেটব্লকস জানায়, আফগানিস্তানে ইন্টারনেট সেবাদানকারী বেশকিছু প্রতিষ্ঠান এই কড়াকড়ির মধ্যে পড়েছে। এতে বোঝা যায়, ইচ্ছাকৃত সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করে আনা হচ্ছে।

এএফপি জানিয়েছে, স্মার্টফোনেও মাঝে মাঝে সামাজিক মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া ইন্টারনেটের গতি ধীর হয়ে গেছে, ফেসবুকে ছবি দেখা যাচ্ছে না, ভিডিও চলছে না।

কান্দাহার প্রদেশের এক ব্যবসায়ী জানান, ফাইবার অপটিক ইন্টারনেট মঙ্গলবার থেকে কাজ করছে না। মোবাইল ফোনের ডাটা ব্যবহার করা গেলেও ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুবই ধীরগতিতে চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

আফগানিস্তানে সামাজিক মাধ্যমে কড়াকড়ি আরোপ করল তালেবান সরকার

আপডেট সময় : ০৫:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫