ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ— জানালেন মির্জা ফখরুল নাসিক নির্বাচনে আলোচনার তুঙ্গে আড়াইহাজারের তরুণ সমাজসেবক রাকিবুল আলম রাকিব শিগগিরই সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা, জানাল ইরানি গণমাধ্যম খামেনিকে হত্যার ঘটনায় বিক্ষোভে সরব জামায়াত-সিপিবি মার্চের শুরুতেই কালবৈশাখীর দাপট, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা নারিন্দায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ তিনজন অভিনেতা আলভীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার খামেনির অবস্থান চিহ্নিত করে সিআইএ, লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

হাতিরঝিলে রাত থেকে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে, যেতে হবে বিকল্প রাস্তায়

রাজধানীর হাতিরঝিলে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।  ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ নামে  হাফ ম্যারাথন উপলক্ষে হাতিরঝিল ও এর আশপাশের এলাকায় ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে।

আগামীকাল ভোর ৫টা থেকে এই ম্যারাথন শুরু হবে। চলবে সকাল ৯টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়।

হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। মহানগর প্রজেক্ট, মালিবাগ, রামপুরা, কিংবা বাড্ডা থেকে গুলশান, বনানী, উত্তরা যেতে গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করা যাবে। রামপুরা, মালিবাগ কিংবা মহানগর প্রজেক্ট থেকে ফার্মগেট, রমনা কিংবা শাহবাগ আসার ক্ষেত্রে রামপুরা রোড হয়ে ওয়ারলেস গেট ‘লেফট টার্ন’ করে মগবাজার মোড় ব্যবহার করে গন্তব্যে যাওয়া যাবে।

রমনা, শাহবাগ থেকে গুলশান ও বনানী যেতে মগবাজার উড়ালসড়ক হয়ে মহাখালী যাওয়া যাবে। এ ছাড়াও এসব এলাকা থেকে রামপুরা, মালিবাগ বা হাতিরঝিলে বসবাসরত বিভিন্ন প্রজেক্টে যেতে মগবাজার মোড়, ওয়ারলেস গেট হয়ে রামপুরা রোড ব্যবহার করা যাবে। গুলশান, বনানী উত্তরা থেকে রামপুরা, বাড্ডা, আফতাবনগর কিংবা মালিবাগ যেতে হাতিরঝিল ব্যবহার না করে গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করে বাড্ডা-রামপুরা রোড দিয়ে যাতায়াত করা যাবে।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) লিটন কুমার সাহা বলেন, বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এই হাফ ম্যারাথন হবে। এ জন্য ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য আজ দিবাগত রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০  পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

রাজধানীর নানা দিক দিয়ে হাতিরঝিলে ঢোকার ৩৭টি পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি পয়েন্টে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্বপালন করবেন। হাতিরঝিলে যারা ঢুকবেন সবাইকে তল্লাশি করা হবে। পুলিশ প্লাজা কনকর্ড, এলিফ্যান্ট পার্ক ও অ্যাম্পিথিয়েটারে  পুলিশ থাকবে। ড্রোন ক্যামেরা দিয়ে অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হবে। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল, অপরাধ সংক্রান্ত শনাক্ত দল (ক্রাইম সিন টিম) ডগ স্কোয়াড ও সোয়াট দল।

হাতিরঝিল কেন্দ্রিক মোট নয়টি  জায়গায় রোড ব্লকার দিয়ে ডাইভারশন দেওয়া হবে। এ ছাড়াও পুলিশ ৩২টি পয়েন্ট দিয়ে হাতিরঝিলে প্রবেশের মুখে গাড়ি নিয়ন্ত্রণ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টানা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

হাতিরঝিলে রাত থেকে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে, যেতে হবে বিকল্প রাস্তায়

আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪