ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক চার সমুদ্রবন্দরে জারি হলো ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিতে বজ্রপাতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত, ঢামেকে চিকিৎসাধীন কিং অব পপের জীবনের অজানা গল্প আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বাবার আর্থিক বিষয়ে নিজেকে দূরে রাখলেন পূজা চেরি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ছিলেন বন্দুকধারীর টার্গেট: সিবিএস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চূড়ান্ত ধাপে, জানালেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, নিহত ৫

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক নারী ঘটনাস্থলে মারা যান। বাকীরা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

অ্যাম্বুলেন্সে থাকা স্বর্ণা আক্তার জানান, দক্ষিণবঙ্গ থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার গ্রীন রোডের সিটি হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে চাকা পাংচার হয়ে যাওয়ায় এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়েছিল গাড়িটি। এ সময় দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে জোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সে থাকা এক নারী। পরে গুরুতর আহত আরও চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান স্বর্ণা।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, দুর্ঘটনায় একজন নারী ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত চারজনকে ঢামেকে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, নিহত ৫

আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫