ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন গত ২২ মার্চ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানিকালে তাকে ডাকা হয়। এজলাসে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে হাত ওঠানোর জন্য বলা হয়। তখন আবুল হাসান বলেন, ‘হাত ওঠাবো কেমনে, পেছনে তো হ্যান্ডকাপ লাগানো।’

পরে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, ‘আবুল হোসেন আলোচিত ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে প্রায় ৫০ জন ছাত্র-জনতার লাশ পড়ে ছিল। আন্দোলনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। হত্যাচেষ্টা মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার ৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’

তবে আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী  থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।  মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসান।

গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫