ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

১২ বছর পর হিল্লোল-নওশীনের বিয়ের ছবি প্রকাশ্যে

  • MEGHLA
  • আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

১২ বছর আগে গোপনে বিয়ে করেছিলেন দুই তারকা অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী নওশীন নাহরীন মৌ। পরে বিয়ের কথা স্বীকার করলেও বিয়ের দিনের কোনো ছবি প্রকাশ করেননি তারা।

শনিবার (১ মার্চ) ছিল তাদের বিবাহ বার্ষিকী। ওই দিনই বিয়ের সময় তোলা ছবি প্রকাশ করেছেন অভিনেতা হিল্লোল। এত বছর পরও বিয়ের ছবি প্রকাশে তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

বাংলা টিভি নাটকের জনপ্রিয় এই দুই তারকা বর্তমানে স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ছবি পোস্ট করে হিল্লোল লিখেছেন, ‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে করলাম। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন’।

একই দিনে পুরনো একটি ছবি দিয়ে বিয়েবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নওশীন। অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের একসঙ্গে যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে আমার কাছে এটিই সবচেয়ে মূল্যবান এবং বেশি প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা আমার স্বামী’।

নওশীন আরও লিখেছেন, ‘এই দিনে আমার কাছে না থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে, আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে, বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এমন অন্য রকম ব্যক্তিত্ব, তা খুবই প্রিয় আমার। এই অসাধারণ তোমার সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও’।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

১২ বছর পর হিল্লোল-নওশীনের বিয়ের ছবি প্রকাশ্যে

আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫