ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অবশেষে ডিপিএলে দল পেলেন লিটন

  • MEGHLA
  • আপডেট সময় : ১০:০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আজ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ আসর। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। আসর শুরুর একদিন আগেও দল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাস। তবে শেষ পর্যন্ত তিনি দল নিশ্চিত করেছেন।

এবারের মৌসুমে তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার। তামিম ইকবাল গতকাল রবিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গত মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন লিটন। তবে এবার সীমিত বাজেটের প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারছিলেন না। শেষ পর্যন্ত গুলশানের সঙ্গে চুক্তি হলো তার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

অবশেষে ডিপিএলে দল পেলেন লিটন

আপডেট সময় : ১০:০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫