ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

রোজার ঈদে আসছে আসিফের নতুন গান

  • MEGHLA
  • আপডেট সময় : ১১:২৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ঈদ উৎসবে ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ।

এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রচার হবে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করেই আসছে আসিফের এই গানটি। এই গান নিয়ে আসিফ আকবর বলেন, “ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে একটি ভালো গানের তুলনা নেই। ‘ফিরে পাব কি আবার’ গানটির কথা আমার ভালো লেগেছে।”

গানের পরিচালক সম্রাটকে এই প্রজন্মের একজন ‘মেধাবী’ পরিচালক বলে মনে করেন আসিফ। তার প্রশংসা করে গায়ক বলেন, “গানটিতে চমৎকার সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট। আমি মনে করি, আমার অন্য গানগুলোর মত এই গানও শ্রোতাদের ভালো লাগবে।”

গানের গীতিকার ফারুক আনোয়ারের কথায়, অন্য গানের মতই এ গানটিও আসিফ ‘ভালো গেয়েছেন।” তিনি বলেন, “আমরা চমৎকার একটি ভিডিওর সঙ্গে গানটি মুক্তি দিতে চাই। আশা করছি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারব গানটি দিয়ে।”

সুরকার সম্রাট বলেন, “আসিফ ভাইয়ের মত কণ্ঠশিল্পী যখন গানে কণ্ঠ দেন, তখন সেই গানটি বিশেষ যত্নে সুর করার দাবি রাখে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা স্বার্থক হবে।”

গেল ফেব্রুয়ারিতে প্রচার হয়েছে আসিফের দুইটি গান ‘কথা দে’ ও ‘কষ্ঠ ভীষণ’। এর আগে, গত জানুয়ারিতে এসেছিল ‘মন জানে’ ও ‘আয় ফিরে আয়’ শিরোনামের আরও দুই গান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

রোজার ঈদে আসছে আসিফের নতুন গান

আপডেট সময় : ১১:২৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫