ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

পুরো বলিউড ইন্ডাস্ট্রি ভোগান্তি পোহাচ্ছে: কেন বললেন জন আব্রাহাম?

  • MEGHLA
  • আপডেট সময় : ০৭:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার পারিশ্রমিকের বিষয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম চর্চিত তারকা জন আব্রাহাম। জন আব্রাহাম বলেন, ‘ইতোমধ্যেই হিন্দি ছবির উপর এই প্রবণতার প্রভাব পড়তে শুরু করেছে।’

তার দাবি, একজন নায়ক প্রতিদিন অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন। তার স্টাইলিস্ট চাইছেন দিন প্রতি ২ লাখ টাকা। এভাবে আনুষঙ্গিক খরচ বাড়তে দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।

জন বলেন, ‘জানি না সত্যিই অভিনেতারা এ রকম বড় পারিশ্রমিক পাওয়ার কথা ভাবছেন, নাকি মধ্যস্বত্বভোগীরা ভাবাচ্ছেন তাদের। তবে এ কথা সত্যি যে তারা একটা বুদবুদের মধ্যে বাস করছেন।’

‘কিন্তু এতটা অবুঝ হওয়ার কথা নয়। এই অলীক দুনিয়া থেকে বাইরে বেরিয়ে দেখতে হবে তো! পুরো বলিউড ইন্ডাস্ট্রি ভোগান্তি পোহাচ্ছে।’

প্রসঙ্গত, বলিউডে অভিনয়ের পারিশ্রমিকের বিষয়ে এর আগে মুখ খুলেছেন পরিচালক প্রযোজক করণ জোহর, ফারহা খান থেকে বর্ষীয়ান পরিচালক প্রযোজক রাকেশ রোশনও। তাদের সকলেরই দাবি, অভিনেতা থেকে তাদের সহকারী, সকলেই এত পারিশ্রমিক দাবি করছেন যে তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

পুরো বলিউড ইন্ডাস্ট্রি ভোগান্তি পোহাচ্ছে: কেন বললেন জন আব্রাহাম?

আপডেট সময় : ০৭:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫