ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

পাঠান টু’র চিত্রনাট্য মন জয় করেছে শাহরুখের

  • MEGHLA
  • আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। এরপর থেকেই প্রতীক্ষা শুরু- কবে আসছে ‘পাঠান টু’! ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ছবিটির কাজ অনেকটাই এগিয়েছে। ইতোমধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত করেছেন আদিত্য চোপড়া। যা দেখে নাকি অনেক খুশি হয়েছেন এই ছবির মধ্যমণি শাহরুখ।

জানা গেছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই  নাকি ‘পাঠান টু’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য। সে হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে।

চিত্রনাট্যকার আদিত্য চেয়েছেন প্রথম ছবিটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এবং এই কাজে আগাগোড়া আদিত্য যোগাযোগ রেখেছিলেন শাহরুখের সঙ্গেও। এখন এই চিত্রনাট্যই মন জয় করেছে কিং খানের, সঙ্গে উত্তেজিতও তিনি।

তবে চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও ঠিক হয়নি ছবি পরিচালনা কে করবেন। ‘পাঠান’-এর পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। এপ্রিল মাস নাগাদ সেই ছবির শুটিং শুরু হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পাঠান টু’র চিত্রনাট্য মন জয় করেছে শাহরুখের

আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫