ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ: পরিসংখ্যান কী বলছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

বিশ্ব ক্রিকেটের অন্যতম রোমাঞ্চকর দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়মিত দেখা না গেলেও, উত্তেজনার কমতি থাকে না। আজ (রবিবার) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।

বাংলাদেশ সময় দুপুর ৩টায়, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সর্বশেষ ২০১৭ আসরে এই দুই দল ফাইনালে লড়েছিল, যেখানে জয় পেয়েছিল পাকিস্তান। এবার ভারত নামছে দুর্দান্ত ফর্মে, আগের আসরের শোধ নেওয়ার লক্ষ্যে।

ভারতীয় ওপেনার শুভমান গিল ম্যাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিঃসন্দেহে বড় কিছু, তবে ফাইনাল সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি ওভারহাইপড নাকি আন্ডারহাইপড, তা বলা কঠিন। তবে এই দ্বৈরথের অনেক ইতিহাস রয়েছে, যা লাখ লাখ মানুষ উপভোগ করে।’

পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই
ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে বাবর আজমের দল। তাই এই ম্যাচ তাদের জন্য বাঁচা-মরার লড়াই।

পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ পেসনির্ভর কৌশলের কথা জানিয়ে বলেন, ‘প্রত্যেক দলই নিজেদের শক্তির ওপর নির্ভর করে। আমাদের শক্তি পেস বোলিং। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই আলাদা উত্তেজনা নিয়ে আসে।’

পরিসংখ্যান কী বলছে?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে ৩ বার, ভারত ২ বার। তবে আইসিসির অন্যান্য ইভেন্টে ভারতের আধিপত্য স্পষ্ট।

  • ওয়ানডে বিশ্বকাপে দুই দল ৮ বার মুখোমুখি হয়েছে, সবক’টিতে জয় ভারতের।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচের মধ্যে ৭টিতে জয় ভারতের।
  • তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এগিয়ে, যা বাবর আজমদের আত্মবিশ্বাসী রাখছে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ: পরিসংখ্যান কী বলছে

আপডেট সময় : ১২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫