ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল

ভারতের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল বসেছেন বিয়ের পিঁড়িতে। বিয়ে করেছেন তারই গার্লফ্রেন্ড ধারাল সুরেলিয়াকে। বিয়ের খবরটি গায়ক নিজেই নিশ্চিত করেছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি।

দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে দর্শন ক্যাপশন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা। গায়কের বিয়ের খবরে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন। যদিও তিনি ধারাল সুরেলিয়াকে এত দিন বেস্ট ফ্রেন্ড হিসেবে মিডিয়াতে বলে আসছিলেন, তবে তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও শোনা যেত।

উল্লেখ্য, ২০১৪ সালে দর্শন কর্মজীবন শুরু করেন। রিয়েলিটি শো ইন্ডিয়াস র স্টার-এ অংশগ্রহণ করে প্রথম রানার আপ খেতাব পান। ২০২৩ সাল পর্যন্ত, তিনি হিন্দি, গুজরাটি এবং তেলুগুসহ বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশ করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল

আপডেট সময় : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫