ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

জয়ার সিনেমা নিয়ে রিভিউ দিলেন আনু মুহাম্মদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে
গতকাল মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘নকশী কাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত সিনেমাটি চলছে দেশের ছয়টি প্রেক্ষাগৃহে। ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক ও অভিনয়শিল্পীরা। ছবিটি নিয়ে একটা রিভিউ দিয়েছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদ।
তার রিভিউ নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন জয়া আহসান। ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে ‘আনু মুহাম্মদ স্যারের রিভিউ’ শিরোনামের সেই নিচে দেওয়া হলো।‘দুই নারীর গল্প। কৈশোর পার হতে না হতেই ভুলভাবে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায় তাদের।

সন্তান বড় হতে হতে আসে ১৯৭১-এ। এক ভাই রাজাকার, অন্য ভাই মুক্তিযোদ্ধা; এক ছেলে রাজাকার, অন্য ছেলে মুক্তিযোদ্ধা। বাবা ছেলে, মা ছেলে, স্বামী স্ত্রী অবিরাম দ্বন্দ্ব সংঘাত। সংলাপ খুবই কম।
৭১ এর ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যাবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা। অসাধারণ ক্যামেরার কাজ। জয়া এবং সেঁওতীসহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ। চিত্রনাট্যে কি আরও কাজ করার সুযোগ ছিল? কেন এরকম নৃশংস হয়ে গেল ছেলেটা? দুই নারীর দুর্বল জীবনের সবই যায়, শূন্যতার মধ্যে বেঁচে থাকে নকশি কাঁথার জীবন! হলে ছবি দেখেন। সরকারি অনুদানে আকরাম খানসহ সমগ্র দলের আরেকটি উপহার।
’কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এছাড়া সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরো দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

জয়ার সিনেমা নিয়ে রিভিউ দিলেন আনু মুহাম্মদ

আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪