ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

‘জোকার কোহলি’: অস্ট্রেলিয়ান গণমাধ্যম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে আলোচনার জন্ম দেন বিরাট কোহলি। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন ভারতের এই তারকা ব্যাটার। শুধু তাই নয়, আইসিসি থেকে শাস্তিও পেয়েছেন তিনি। এবার কোহলিকে ‘জোকার’ বানিয়ে কটাক্ষ করেছে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রথম দিনের খেলার দশম ওভার শেষে ঘটনাটা ঘটে। ওভার শেষ করে ক্রিজের মাঝে ধীরে ধীরে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে ম্যাচ ফি’র ২০% জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। আইসিসির ধারার ২.১২ ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছেন ভারতের এই তারকা ব্যাটার। প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোহলিকে এই শাস্তি দেন।

আইসিসি থেকে শাস্তি পাওয়ার পর স্যাম কনস্টাসের সঙ্গে কোহলির ধাক্কা বিতর্ক নিয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া’ কোহলিকে ক্লাউন বলে আক্রমণ করেছে। জোকারের সঙ্গে তুলনা করে এবং হাসিমুখের ছবিকে এডিট করে সেটাকে জোকার সাজানো হয়।

কোহলিকে জোকার বানানোয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের নিন্দা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। স্টার স্পোর্টসকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে বল ছুঁড়ে মারা, কটু কথা বলা, ধাক্কা মারা এগুলো ঘটেছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

‘জোকার কোহলি’: অস্ট্রেলিয়ান গণমাধ্যম

আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪