ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। রবিবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা বলেন, রাহাত ফাতেহ আলী খান একজন গুণী শিল্পী। তিনি শুধু পাকিস্তানেরই নয়, উপমহাদেশ এবং বিশ্বের সংগীত জগতের এক অমূল্য সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে। 

ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্টের আয়োজন খুবই প্রয়োজন ছিল।

রাহাত ফাতেহ আলী খান সাক্ষাৎকালে বাংলাদেশের সংগীত ক্ষেত্রে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন। এ সময় তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

এসময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪