ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

পিরোজপুরে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫, শ্রমিকদলের ৪ নেতা বহিষ্কার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের ব্যানারে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে প্রক্টরসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। 

সোমবার সকালে পিরোজপুর শহরের নিরব হোটেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৪ জন পিরোজপুর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন আহত প্রক্টর ড. মোঃ মুসা খান। এ ঘটনার পর বিশ্ব বিদ্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদীর পাড়ে শহীদে বেদীতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে। এরপর ফুল দেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খানসহ শিক্ষার্থীরা শহরের নিরব হোটেলে নাস্তা করার সময় শ্রমিক দলের ১৫-২০ জন তাদের উপর হামলা করে। এ সময় হাতাহাতিতে প্রক্টর সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ শিক্ষার্থী ও শ্রমিক দলের ২ জন প্রাথমিক চিকিৎসা নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুল ইসলাম জানান, শ্রমিক দলের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করবেন।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান,  এ ঘটনায় মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

পিরোজপুরে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫, শ্রমিকদলের ৪ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০২:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪