ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ধ/র্ষ/ণ করে ছাত্রীকে বললেন কাউকে বলো না, ৭ বছর পর পেলেন শা/স্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

নাটোরে প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় হযরত আলী (৪২) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

২০১৮ সালের ৮ জুলাইয়ের ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আসামি হযরত আলী স্থানীয় বাগরুম ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা ফাতেমাতুজ জোহরার স্বামী। সেই সূত্রে মেয়েটি আলীর কাছে প্রাইভেট পড়তে যেতো। কিন্তু ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে হযরত আলী অন্য ছাত্র-ছাত্রীকে ছুটি দিলেও মেয়েটিকে প্রশ্ন দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায়। এরপর ধর্ষণ করে ঘটনাটি কাউকে না বলতে ভয়-ভীতি দেখান।

বিষয়টি জানার পর মেয়েটির বাবা ১২ জুলাই নাটোর সদর থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিলের পর শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ধ/র্ষ/ণ করে ছাত্রীকে বললেন কাউকে বলো না, ৭ বছর পর পেলেন শা/স্তি

আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪