ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

  • নিউজ 21 অনলাইন
  • আপডেট সময় : ০৩:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও বেশি হামলা শুরু করেছে ইসরায়েল। এবার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩৪০ ছাড়িয়ে গেছে। খবর রয়টার্সের

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩ নভেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেক প্রাণহানির ঘটনা ঘটেছে গাজার উত্তরাঞ্চলে।

এই অঞ্চলে হামাস পুনঃসংগঠিত হচ্ছে দাবি করে তাদের বাধা দেওয়ার লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে মাসব্যাপী অভিযান চালাচ্ছে।

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৪১ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৭ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে হামাস সমর্থক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়তে শুরু করে। এরপর থেকেই ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হয় হিজবুল্লাহর।

ইসরায়েল বলেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের ১২০০ জন নিহত ও ২৫০ জনের মতো মানুষকে জিম্মি করা হয়।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় গাজার ৪১ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ২৩ লাখের বেশি মানুষ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৩:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪