ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনির শিকার মিঠু মিয়া (৩০) কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার মরহুম ফজলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন জানান, গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) দামুড়হুদা মডেল থানার মামলা নং-৭ ও জিআর ১৮/২৪ মামলায় অভিযুক্ত মিঠু মিয়া চুয়াডাঙ্গা কারাগারে ২০৪/২৪ নম্বর হাজতি হিসেবে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিঠু মিয়া অসুস্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে ওই দিন বেলা ১টায় তাকে আবার কারা হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিনে রাত সাড়ে ১০টায় হাজতি মিঠু মিয়া আবার বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাত ১১টায় পুনরায় সদর হাসপাতালে ভর্তী করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মিঠু মিয়া মারা যায়। এ ঘটনায় কারাবিধি অনুযায়ী মিঠু মিয়ার মরদেহের ময়না তদন্ত ও সদর থানায় একটি অপমৃত্যু মামলার পর তার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, গত শনিবার ভ্যান চুরির অভিযোগে এলাকাবাসী তাকে গণধোলাই শেষে থানায় সোপর্দ করে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে জেলা কারাগারে পাঠানো হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

আপডেট সময় : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪