ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

নতুন অধ্যায় শুরু, প্রধানমন্ত্রী হয়ে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের প্রথম উপস্থিতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নতুন অধ্যায় শুরু, প্রধানমন্ত্রী হয়ে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের প্রথম উপস্থিতি

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেছেন। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গ-সংগঠনের নেতারা সঙ্গে কথা বলেছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী নয়াপল্টনে যান।

NEWS21
NEWS21

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে এই প্রথম দলীয় কার্যালয়ে যান তিনি। দলের চেয়ারম্যানের আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতা-কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার থেকে নয়াপল্টনের সড়কে মানুষের ঢল নামে। নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ স্লোগানের মুখর করে রাখে পুরো এলাকায়। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেলে দলীয় কার্যালয় এলাকায় নেতা-কর্মীদের ব্যাপক সমাগম ঘটে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন।

সরজমিনে দেখা গেছে, পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দেন।

অন্যদিকে ঢাকা মহানগরের বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতেও দেখা গেছে। নেতা কর্মীদের ভিড়ের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে কোনোরকমে এক লাইনে গাড়ি চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

নতুন অধ্যায় শুরু, প্রধানমন্ত্রী হয়ে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের প্রথম উপস্থিতি

আপডেট সময় : ০২:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬