ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

ভারতের জন্যই আয়োজন করা হয় বিশ্বকাপ : মাইকেল ভন

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। প্রথমটির জন্য আইসিসি রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়নি। এখানে ভারতেরই সুবিধা দেখছেন মাইকেল ভন। বিশ্বকাপকে ভারতীয় টুর্নামেন্ট আখ্যা দিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার জানান এটি একদমই ঠিক নয়।

এক সাক্ষাৎকারে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা তো ভারতের টুর্নামেন্ট। তারা নিজেদের পছন্দমতো সময়ে খেলতে পারে। তারা বিশ্বকাপ শুরুর আগে থেকেই জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে।’

তারা সবগুলো ম্যাচ সকালে (স্থানীয় সময়) খেলে যাতে সমর্থকরা রাতে (ভারতীয় সময়) খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে? আইসিসির উচিত আরও বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা দেওয়াটা ঠিক নয়।বিশ্বকাপটা ভারতের জন্যই আয়োজন করা হয়েছে দাবি করে ভন বলেন, ‘যেটা বললাম। দ্বিপাক্ষিক সিরিজ হলে এগুলো মানা যায়। কিন্তু বিশ্বকাপে কোনো একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয়। আর এই প্রতিযোগিতা তো পুরোপুরি ভারতের কথা ভেবেই আয়োজন করা হয়েছে।’

দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। শিরোপা লড়াইয়ে আজ (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ভারতের জন্যই আয়োজন করা হয় বিশ্বকাপ : মাইকেল ভন

আপডেট সময় : ০৩:১৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪