সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

শততম টেস্টের আগে দুর্দান্ত সেঞ্চুরি মুশফিকের

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

শততম টেস্টের আগে দুর্দান্ত সেঞ্চুরি মুশফিকের

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অবিস্মরণীয় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই এই কীর্তি গড়ার কথা তার। অবিস্মরণীয় সেই মাইলফলক ছোঁয়ার আগে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডানহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিজের প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার।

ঢাকা বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে খেলতে নেমে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৯তম শতকের দেখা পান মুশফিক। গতকাল ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। আজ সকালে সিলেটের লক্ষ্য ছিল ঢাকার প্রথম ইনিংসে করা ৩১০ রান টপকে লিড নেওয়া।

তবে চতুর্থ দিনের শুরুটা সিলেটের জন্য ভালো ছিল না। দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেন এবং পরের ওভারে খালেদ আহমেদ আউট হয়ে গেলে ২৯০ রানেই ৯ উইকেট হারায় সিলেট। মুশফিক তখন ৯৬ রানে অপরাজিত, অন্য প্রান্তে দলের শেষ ব্যাটসম্যান নাবিল সামাদ। সেঞ্চুরি পাওয়া নিয়েই তৈরি হয় গভীর শঙ্কা।

কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে সেঞ্চুরি তুলে নেন ৩৮ বছর বয়সী এই তারকা। পেসার এনামুল হকের অফ স্টাম্পের বাইরের বলকে স্কুপ শটে উইকেটকিপারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। সেঞ্চুরির পর বোলারের দিকে তাকিয়ে তার আগ্রাসী উদযাপনও ছিল চোখে পড়ার মতো।

NEW21
NEW21

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টেকেননি। ২০৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৫ রান করে তাইবুর রহমানের বলে বোল্ড হন তিনি। তার আউটের মধ্য দিয়েই ২৯০ রানে থেমে যায় সিলেটের প্রথম ইনিংস। আর ঢাকা পায় ২০ রানের লিড।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ঢাকা তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৭৫ রান তুলে মোট ১৯৫ রানের লিড নিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

শততম টেস্টের আগে দুর্দান্ত সেঞ্চুরি মুশফিকের

আপডেট সময় : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫