ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বাংলাদেশ খেলেছে ৬১ শতাংশ ডট বল

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৬:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলেছে ৬১ শতাংশ ডট বল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হারে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দুই বল থাকতে ২০৭ রানে অলআউট হয়েছে মেহেদী মিরাজের দল।

টমি হেমিংয়ের তৈরি করা কালো মাটির উইকেটে খেলেছে বাংলাদেশ। যে উইকেট মাচের আগে থেকে বেশ আলোচনায়। রহস্যঘেরা উইকেট আখ্যা দেওয়া হয়েছে উইকেটকে।

নতুন উইকেটে প্রথম ইনিংসে নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন কিংবা মেহেদী মিরাজের ইনিংস দেখে মনে হয়েছে- ব্যাটিং করা সহজ, রান করা কঠিন।

বাংলাদেশ ৮ রানে ২ উইকেট হারানোর পর তিনে নামা শান্ত ৬৩ বল খেলে ৩২ রান করে আউট হয়ে যান। মাত্র দুটি চারের শট মারতে পারেন তিনি। চারে নামা হৃদয় ৯০ বল খেলে ৫০ রান করেন। তিনটি চার আসে তার ব্যাট থেকে। অঙ্কন ৭৬ বলে ৪৬ রান করেন। তিনিও তিনটি চার মারেন।

মেহেদী মিরাজ ছয়ে নেমে ২৭ বলে ১৭ রান করে আউট হন। দলের রান বাড়িয়ে নিতে শট খেলার চেষ্টা করেছিলেন তিনি। অঙ্কনও ফিফটি মিস করেছেন দলীয় রানের কথা ভেবে শট খেলার চিন্তায়।

৩০০ বলের ইনিংসে বাংলাদেশ ২৯৮ বল খেলতে পেরেছে। এর মধ্যে বাংলাদেশ ১৮৩টি ডট বল খেলেছে। রান করেছে মাত্র ১১৫ বল থেকে। এর মধ্যে বাউন্ডারি এসেছে ১৫টি। ছক্কা তিনটি এসেছে শেষ দিকে লোয়ারের ব্যাটার রিশাদ হোসেন ও তানভীরের ব্যাট থেকে। বাংলাদেশ ইনিংসের ৬১.৪১ শতাংশ ডট বল খেলেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বাংলাদেশ খেলেছে ৬১ শতাংশ ডট বল

আপডেট সময় : ০৬:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫