ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ভোলায় হোটেলের আড়ালে মাদক ব্যবসা,নৌবাহিনীর অভিযানে আটক ১

ভোলার লালমোহন উপজেলায় নৌবাহিনীর অভিযানে মো. হানিফ মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (১০ অক্টোবর)১ সকালে নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে অভিযান চালিয়ে ভাতের হোটেলের মালিক চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হানিফ মিয়াকে আটক করা হয়। এ সময় তার হোটেলে তল্লাশি চালিয়ে ৬২ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত হানিফ মিয়া গজারিয়া পূর্ব বাজারের মায়ের দোয়া নামে একটি ভাতের হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।

নৌবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, নৌবাহিনী এক মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ভোলায় হোটেলের আড়ালে মাদক ব্যবসা,নৌবাহিনীর অভিযানে আটক ১

আপডেট সময় : ১০:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫