ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

নভেম্বর-ডিসেম্বরেও থাকতে পারে ডেঙ্গু সংক্রমণ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দুই ২ হাজার ৫০৭ জন ডেঙ্গু রোগী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৯৪, চট্টগ্রামে ১০২, ঢাকার বাইরের জেলায় ৬৭, বরিশালে ৬৩, ময়মনসিংহে ৩৭ ও রাজশাহীতে ১১ জন ভর্তি হয়েছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, বৃষ্টি থেমে গেলেও আগামী দুই থেকে তিন মাস ডেঙ্গুর সংক্রমণ থাকতে পারে। কারণ, বৃষ্টি ও রোদ একসঙ্গে চললে এডিস মশার জন্ম হয় বেশি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, কয়েক দিনের মধ্যেই ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে। পূজার দীর্ঘ ছুটিতে মানুষ বাড়িতে না থাকায় বদ্ধ জলে এডিস মশার বিস্তার ঘটেছে। মানুষ ফিরলে সংক্রমণও বাড়বে। তিনি বলেন, এ বছর নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ কমবে না; বরং জানুয়ারি পর্যন্ত এই প্রবণতা থাকতে পারে।

সরকারের প্রস্তুতি ও বাস্তবতা
ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর ১২টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। অনেক হাসপাতাল নির্দেশনা অনুযায়ী আলাদা ইউনিট প্রস্তুত করেছে। তবে বিশেষজ্ঞদের দাবি, এ রোগ ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। শুধু ধোঁয়ানির্ভর মশা নিয়ন্ত্রণ কার্যকর নয়। জনসচেতনতা ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

নভেম্বর-ডিসেম্বরেও থাকতে পারে ডেঙ্গু সংক্রমণ

আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫