ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৩:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

নিয়োগ বিধি সংশোধন, ১৪তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই কর্মসূচি পালন শুরু করেন তারা।

আজ সকালে রাজবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা জড়ো হন। তারা বলেন, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে ৬ দফা দাবি না মানলে টাইফয়েড টিকাদান কর্মসূচিসহ সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, একই দাবিতে সাতক্ষীরায়ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা জানান, তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবে না।

অপরদিকে, মাদারীপুরে ৬ দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল ৯টা থেকে জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন তারা। এ সময় দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

আপডেট সময় : ০৩:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫