ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা, তা এখনো নিশ্চিত করে বলা হয়নি। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে, চলতি জুলাইয়ে ৫ থেকে ৬ দিন দেশের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে মৃদু (৩৬-৩৭৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এছাড়া চলতি জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা

আপডেট সময় : ০২:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫