সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভাঙ্গায় ৮ দিন আটকে রাখা ব্যক্তিকে উদ্ধার, একজন গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় আট দিন ধরে আটকে রাখা এক ব্যক্তিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে। রবিবার (২৯ জুন) রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম জামালউদ্দিন (৩২)। তার বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার বাগকুচি গ্রামে। এ ঘটনায় ভাঙ্গার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর যৌথবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন আজমাইন হোসেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, জামালউদ্দিন নামের ওই ব্যক্তি আট দিন ধরে আটকে ছিলেন। যৌথবাহিনী তাকে উদ্ধার করে এবং তার অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৩০ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে শফিকুল ইসলামের দাবি- পাঁচ মাস আগে জামালউদ্দিন মালয়েশিয়া পাঠানোর কথা বলে তার কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা নেন। এরপর দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকায় তাকে আটকে রাখা হয়।

যৌথবাহিনী সূত্র জানায়- জামালউদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ফরিদপুর যৌথবাহিনী ক্যাম্পে অভিযোগ করেন তার স্বামীকে আট দিন ধরে পশ্চিম আলগীর শফিকুল ইসলাম অপহরণ করে আটকে রেখেছে। অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে জামালউদ্দিনকে উদ্ধার এবং শফিকুলকে আটক করে ভাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভাঙ্গায় ৮ দিন আটকে রাখা ব্যক্তিকে উদ্ধার, একজন গ্রেফতার

আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫