ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

বাগেরহাটে চার বিদেশি পিস্তলসহ ১১ সন্ত্রাসী আটক

  • Meghla
  • আপডেট সময় : ০১:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চারটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ ১১ সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ জুন) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাপ্তাহিক ছুটির পর আদালতের অনুমতি নিয়ে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বাগেরহাট-ঢাকা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের ওই মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে চারটি ৭.৬২ এমএম চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাগেরহাটে চার বিদেশি পিস্তলসহ ১১ সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০১:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫