ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক চার সমুদ্রবন্দরে জারি হলো ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিতে বজ্রপাতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত, ঢামেকে চিকিৎসাধীন কিং অব পপের জীবনের অজানা গল্প আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বাবার আর্থিক বিষয়ে নিজেকে দূরে রাখলেন পূজা চেরি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ছিলেন বন্দুকধারীর টার্গেট: সিবিএস সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চূড়ান্ত ধাপে, জানালেন অ্যাটর্নি জেনারেল

সিরিয়ায় আসাদপন্থী আলাউইদের হত্যা-অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের

  • Meghla
  • আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

সিরিয়ায় নতুন কর্তৃপক্ষ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দেওয়াকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন।

তবে সিরিয়ার উপকূলে সাম্প্রদায়িক সহিংসতার বড় ধরনের বিস্ফোরণের পরও আলাউই সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা অব্যাহত রয়েছে বলে শুক্রবার জানিয়েছেন জাতিসংঘ তদন্ত কমিশনের প্রধান পাওলো পিনেইরো।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে পিনেইরো বলেন, ইসলামপন্থী সাবেক বিদ্রোহীদের নেতৃত্বাধীন বর্তমান সিরিয়ার সরকার, যারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তার দলকে উপকূলে সহিংসতার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের কাছে ‘অপ্রতিরোধ্য প্রবেশাধিকার’ দিয়েছে।

তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, মার্চের সহিংসতার পর পালিয়ে যাওয়া আলাউই সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জব্দ এবং তাদের মধ্যে হত্যাকাণ্ড ও নির্বিচার গ্রেফতারের ঘটনার খবর এখনও আসছে।”

পিনেইরো জানান, তার কমিশন ‘এই বসন্তে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা কমপক্ষে ছয়জন আলাউই নারী অপহরণের ঘটনা নথিভুক্ত করেছে,’ যাদের মধ্যে দু’জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়াও আরও অপহরণের বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে কমিশন। সূত্র: আরব নিউজ

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ

সিরিয়ায় আসাদপন্থী আলাউইদের হত্যা-অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের

আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫