ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

কিয়ারাকে নিয়ে অশ্লীল মন্তব্য রামগোপালের

  • Meghla
  • আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বিতর্ক তার নিত্যসঙ্গী। কখনও অশ্লীল শব্দচয়ন, কখনও আবার সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড। রামগোপাল বর্মা নানা কারণে বার বার থেকেছেন শিরোনামে। এবারও তার অন্যথা হলো না।

অভিনেত্রী কিয়ারা আডবানির ছবি পোস্ট করে ফের বিতর্কে রামগোপাল। পরিচালক অবশেষে বাধ্য হলেন ছবি পোস্ট করেও ডিলিট করতে।

মঙ্গলবার (২০ মে) জুনিয়র এনটিআর-এর জন্মদিন উপলক্ষে ‘ওয়্যার ২’-এর টিজার প্রকাশ্যে আনেন নির্মাতারা। যেখানে হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের পাশাপাশি একেবারে অন্য রূপে দেখা গেছে কিয়ারা আদভানিকেও।

বিকিনি পরিহিত কিয়ারাকে দেখে সকলে প্রশংসা করলেও, রামগোপালের মন্তব্য চোখ এড়ায়নি কারও। চরম আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করে তার শরীরের বিভিন্ন অংশ নিয়ে মন্তব্য করেছেন তিনি।

কিয়ারার খোলা পিঠের ছবি পোস্ট করে তার অশ্লীল মন্তব্যে সকলে ক্ষোভ উগরে দিয়েছেন। তারপর বিতর্ক সৃষ্টি হতেই পোস্টটি মুছে ফেলেন রামগোপাল।

তবে পোস্ট মুছলেও থেকে যায় বেশ কিছু স্ক্রিনশট। যা শেয়ার করে পরিচালককে কটাক্ষ করেছেন কিয়ারার অনুরাগীরা।

কেউ লিখেছেন, ‘কতটা কুৎসিত হলে এমন মন্তব্য মানুষ করতে পারে।’ কেউ আবার বলেছেন, ‘আপনি কি এ ভাবে সবসময় প্রচারে থাকতে চান?’

যদিও রামগোপালের কাছে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও তিনি এমন মন্তব্য করেছেন বহু অভিনেত্রীকে নিয়ে।

তবে রামগোপালের এমন মন্তব্যে কোনও উত্তর দিতে নারাজ কিয়ারা। বরং তিনি এই সিনেমায় কাজ করে যে একঝাঁক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাতে মুগ্ধ বলেই জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

কিয়ারাকে নিয়ে অশ্লীল মন্তব্য রামগোপালের

আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫