ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় মারপিটের ঘটনায় মৃত্যু ১, গ্রেফতার ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারধরে আহত আব্দুল আলিম নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ। গতকাল রবিবার (১২ মে) দিবাগত রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল আলিম (৫২) বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক ও নিকট আত্বীয়। আটককৃতরা হলেন, একই গ্রামের চাঁন মিয়া, তার ছেলে রাসেল ও চাচাতো ভাই আবুল হোসেন।

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, নির্বাচনের ফলাফল ঘোষনার পর রাতে কামারপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

মারধরে আহত আব্দুল আলীম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় মারপিটের ঘটনায় মৃত্যু ১, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪