ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

রিয়ালে কত নম্বর জার্সি পরবেন এমবাপ্পে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

ক্রিস্টিয়ানো রোনালদো যখন ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান, তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। সেই সময় ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তরুণ রোনালদোর পিঠে চাপিয়ে দিয়েছিলেন ক্লাবটির সবচেয়ে ‘ভারি’ ৭ নম্বর জার্সিটি, যেটি তাঁর আগে পরেছিলেন জর্জ বেস্ট-এরিক ক্যান্টোনার মতো ক্লাব কিংবদন্তিরা।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান রোনালদো। এর আগে ইউনাইটেডে যে ৬ বছর কাটিয়েছেন, তার মধ্যে ৭ নম্বর জার্সিটাকে যেন আরও আইকনিক বানিয়ে ফেলেছেন। রিয়ালেও তিনি এই জার্সিটাই পরেছেন এবং পরে ইতালির জুভেন্টাস আর সৌদি আরবের আল নাসরেও তা–ই। ৭ নম্বর জার্সিটা যেন নিজের নামের সমার্থক বানিয়ে ফেলেছেন রোনালদো। তাঁর অনেক পরিচয়ের একটি হয়ে ওঠে ‘সিআর সেভেন’।

রিয়ালে এমবাপ্পে কত নম্বর জার্সি পাবেন—এটা নিয়ে আলোচনা করতে গিয়ে রোনালদোকে টেনে আনা কেন? কারণ, এমবাপ্পেও যে ৭ নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে থাকা একজন। ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে যে ৭ নম্বর জার্সিটা গায়ে তুলেছেন, এখন পর্যন্ত এটাই পরছেন।

কিন্তু রিয়ালে এই জার্সিটা এমবাপ্পে পাবেন কি না নিশ্চিত নয়। সেখানে ৭ নম্বর জার্সিটি পরছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সিটার মান ভালোভাবেই রেখেছে চলেছেন রিয়ালের অন্যতম সেরা তারকা।

তাহলে রিয়ালে ২৫ বছর বয়সী এমবাপ্পে কত নম্বর জার্সি পরবেন? স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপ্পে পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি। তার আগে রিয়ালের ১০ নম্বর জার্সি উঠেছিল আরেক কিংবদন্তি হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসের গায়ে। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন ক্রোয়াট তারকা লুকা মদরিচ।

৭ নম্বর জার্সি না পাওয়া নিয়ে এমবাপ্পের অবশ্য কোনো অভিযোগ থাকার কথা নয়। জিদানের এই উত্তরসূরি যে ফ্রান্স দলে ১০ নম্বর জার্সিটাই পরেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

রিয়ালে কত নম্বর জার্সি পরবেন এমবাপ্পে

আপডেট সময় : ০৮:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪