ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয় দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তির পথে আর বাধা নেই হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল

সংসদে ব্যারিস্টার সুমনের ভুল ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

সংসদে অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ভুল ধরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনের সম্পূরক প্রশ্নপর্বে জার্মানিতে সদ্য শেষ হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রশংসা করেন ব্যারিস্টার সুমন।

এ সময় মিউনিখের বদলে তিনি বার্লিন বলে বক্তৃতা শুরু করলে সঙ্গে সঙ্গে তা শুধরে দেন প্রধানমন্ত্রী। ভিডিওতে প্রধানমন্ত্রীকে বলে দিতে দেখা যায়, ‘বার্লিন না মিউনিখ মিউনিখ’। পরে বক্তব্য শুধরে নেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বক্তব্যে তিনি বলেন, বড় বড় মুসলিম দেশগুলোর সরকার প্রধানরা এটি বলার সাহস রাখেননি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী যে দুঃসাহস দেখিয়েছেন, তা ইউরোপের কোনো দেশের রাষ্ট্রপ্রধান দেখাতে পারেনি।

ওবায়দুল কাদের বলেন, গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুস্পষ্ট অবস্থান, যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরাল বক্তব্য- স্টপ জেনোসাইড, ইউরোপের কোনো নেতাও এমন সাহস দেখাতে পারেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার

সংসদে ব্যারিস্টার সুমনের ভুল ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪