ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের কৌপাড়া নামক স্থানে জুয়েল নামে এক মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে এক লক্ষ ৭০ হাজার টাকা ও তিনটা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বুধবার রাত ১১.১০ মিনিটের সময় এই ঘটনা ঘটেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
সাকিব রহমান, ঝিনাইদহ প্রতিনিধি- 



















