ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোবিজ ছাড়ার পর বিয়ের সুখবর জানালেন লুবাবা ইরান সংঘাত নিয়ে ঢাকার অবস্থান জানতে চায় তেহরান: রাষ্ট্রদূতের বক্তব্য আজই ঘোষণা হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম

ইরান সংঘাত নিয়ে ঢাকার অবস্থান জানতে চায় তেহরান: রাষ্ট্রদূতের বক্তব্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইরান সংঘাত নিয়ে ঢাকার অবস্থান জানতে চায় তেহরান: রাষ্ট্রদূতের বক্তব্য

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান। ইরান প্রত্যাশা করে বাংলাদেশ আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে।

আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।

ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিৎ ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের।

NEWS21
NEWS21

বাংলাদেশের বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে ইরান এই অসন্তুষ্টি তুলে ধরে বাংলাদেশ সরকারকে কোনো চিঠি দেবে কিনা জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরব।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা নিন্দা জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শোবিজ ছাড়ার পর বিয়ের সুখবর জানালেন লুবাবা

ইরান সংঘাত নিয়ে ঢাকার অবস্থান জানতে চায় তেহরান: রাষ্ট্রদূতের বক্তব্য

আপডেট সময় : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬