আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লায় সবার মুখে মুখে একটা নাম উটে আসছে আরাই হাজারের সদ্য নব নির্বাচিত আরাইহাজার ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট
ভাই রাকিবুল আলম রাকিব এর নাম। তরুণ মুখ— আড়াইহাজারের কৃতি সন্তান এবং বিশিষ্ট তরুণ সমাজসেবক রাকিবুল আলম রাকিব। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই তার নাম। তারুণ্যের জয়গান ও গণমানুষের আস্থা দীর্ঘদিন
ধরে নিঃস্বার্থ সমাজসেবা এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে রাকিবুল আলম রাকিব নিজেকে একজন জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা সহায়তা এবং অসহায়
মানুষের কল্যাণে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। আড়াইহাজারের গণ্ডি পেরিয়ে তার এই জনপ্রিয়তার ঢেউ এখন আছড়ে পড়ছে সিটি কর্পোরেশনের অলিগলিতে। কেন আলোচনায় রাকিবুল আলম রাকিব?

নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, তারা এবার নেতৃত্বে নতুনত্ব এবং স্বচ্ছতা খুঁজছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন: ”আমরা এমন একজনকে চাই যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না, বরং কাজের
মাধ্যমে প্রমাণ দেবেন। রাকিবুল আলম রাকিব তরুণ হলেও তার দূরদর্শী চিন্তা ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।” পরিবর্তনের অঙ্গীকার রাকিবুল আলম রাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, তিনি সবসময়ই আধুনিক ও
উন্নত নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন দেখেন। নাসিক নির্বাচনে তার নাম আলোচনায় আসার পর থেকেই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে তরুণ প্রজন্মের জোয়ার
চোখে পড়ার মতো। নাসিক নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ যাই হোক না কেন, রাকিবুল আলম রাকিব যে সাধারণ মানুষের হৃদয়ে একটি শক্ত জায়গা করে নিয়েছেন, তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট।
রাকিব হাসান সাগর | নারায়ণগঞ্জ 








